নব-নিযুক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের যোগদান ও দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের নব-নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এবং অফিসের দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। এসময় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। মো. সাইফুর রহমান ২৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি … Read more

নোয়াখালী-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে সেনবাগে কাজী মফিজ সমর্থকদের মশাল মিছিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থকরা। আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেনবাগ উপজেলা পরিষদের সামনে অবস্থিত … Read more

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন যুবলীগ কর্মী গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের কর্মী জয়নাল আবেদীন (৪০)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (১৭ নভেম্বর) ভোর রাত ৪টা ৩০ মিনিটের সময় ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর কাজী মোখলেচ গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন একই ইউনিয়নের আওয়ামী … Read more

হাসিনার ফাঁসির রায়ে ৩২ নম্বরে সিজদায় লুটিয়ে পড়ল জনতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ঐতিহাসিক এই রায় ঘোষণার পরপরই ধানমণ্ডি ৩২ নম্বরে সিজদায় লুটিয়ে পড়ে ছাত্রজনতা। আজ সোমবার দুপুরেই এ দৃশ্যের দেখা মেলে। উপস্থিত … Read more

গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিভিতে তা দেখেছেন এবং রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। খালেদা … Read more

শেখ হাসিনার রায় ঘোষণার পর গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। একই … Read more

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক … Read more

নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে বিশাল মোটর শোভাযাত্রা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে ধানের শীষের সমর্থনে বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়নুল আবদীন ফারুকের সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামস্থ বাসভবন … Read more

বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে আক্রান্তের সংখ্যা

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোতে সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হলে বসবাসরত আবাসিক শিক্ষার্থীরা। এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য বরাদ্দ তিনটি হল— জি এম এ জি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হল ও শহীদ আজিজ হলে অবস্থানরত শিক্ষার্থীদের … Read more

গণহত্যা মামলায় হাসিনা, কামাল ও মামুনের রায় পড়া শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় পড়া শুরু করেন। অভিযোগের … Read more

বুলডোজার নিয়ে ঢাকা কলেজ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)। এদিনেই দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ নম্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাছাড়া, শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম … Read more

ময়মনসিংহের জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা: বিদায়ী বিভাগীয় কমিশনারকে এনসিপির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো:মোখতার আহমেদের বিদায় উপলক্ষে আজ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ। এ সময় কমিশনারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এনসিপি নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালীন ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক দক্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তিনি। তাঁর কর্মনিষ্ঠা ও প্রজ্ঞা সকলের … Read more