নোয়াখালী’র সেনবাগে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ একজন গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ পৌর শহরের সরকারি কলেজ রোড এলাকা থেকে শনিবার দিবাগত গভীর রাতে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭২০ টাকাসহ মাদক কারবারী পারভেজ প্রকাশ সুজনকে (২৪) হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতের পরিচয় ও মামলা গ্রেপ্তারকৃত … Read more

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সুলতান মুহাম্মদ জাকারিয়ার সাক্ষাৎ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকায় একটি হোটেল লবিতে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা … Read more

বিশ্বব্যাপী বাংলাদেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে ২৭ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে চারদিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা আগামী ২৭ নভেম্বর থেকে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা -আইসিসিবি, কুড়িল, ঢাকায় শুরু হতে যাচ্ছে সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫। চারদিনব্যাপী এশিয়ার অন্যতম এ আন্তর্জাতিক সিরামিক মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। চতুর্থবারের মতো এ আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির ওপর বিশ্বমানের এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের … Read more

সেনা কর্মকর্তাদের আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রশ্ন: ‘সাবেক প্রধান বিচারপতি, সাবেক মন্ত্রীরা জেলে থাকতে পারলে আপনাদের সমস্যা কোথায়?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা “সাবেক প্রধান বিচারপতি, সাবেক মন্ত্রীরা জেলে থাকতে পারলে আপনাদের সমস্যা কোথায়?”—গুমের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানিতে সশরীরে না এসে ভার্চ্যুয়ালি হাজিরার আবেদনের প্রেক্ষিতে এ প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার (২৩ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সেনা কর্মকর্তাদের আইনজীবী মাসুদ সালাউদ্দিনকে আরও বলেন, “আপনাদের যদি … Read more

গুমের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তা ফের ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা আওয়ামী লীগের শাসনামলে গুমের দুই মামলার মানবতাবিরোধী অপরাধে ১৩ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। আজ রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গুমের মামলা দুটি হলো টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন সংক্রান্ত। এসব মামলার পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি বাংলা ও … Read more

মহাখালীতে চলন্ত বাসে দেওয়া হয় আগুন, হুড়োহুড়ি করে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর মহাখালীর আমতলীতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বৈশাখী পরিবহনের ওই বাসে হঠাৎ আগুন ধরে যায়। উপস্থিত যাত্রীরা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। আগুন লাগার পরপরই বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে নিরাপদ স্থানে চলে যান। এখন … Read more

নোয়াখালী’র সেনবাগে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউপির গাজীরহাট এলাকায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় এক বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পরিচয় গ্রেপ্তারকৃতরা হলেন: মামলা ও পুলিশের তৎপরতা এই ঘটনায় সেনবাগ থানার এসআই মো. বেলাল হোসেন উল্লেখিত আসামিসহ পলাতক ০২ জন ইয়াবা ব্যবসায়ী আসামির বিরুদ্ধে … Read more

রাজধানীতে ফের ভূমিকম্প: ২৪ ঘণ্টা না পেরোতেই দ্বিতীয় দফা কম্পন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা গতকালের পর আজ আবারও ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ভূমিকম্পের ধারাবাহিকতা সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ” এর আত্মপ্রকাশ: সেলিম সভাপতি, মানসুর সাধারণ সম্পাদক নির্বাচিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে “ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ” নামে একটি নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বসুরহাটে অনুষ্ঠিত চবিয়ানদের এক মিলনমেলায় উক্ত সংগঠনের যাত্রা শুরু হয়। এতে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল হাই সেলিম সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিজেএমইএর সহ-সভাপতি সাইফ উল্ল্যাহ মানসুর সাধারণ সম্পাদক … Read more

সার্ক কৃষি বিশ্ববিদ্যালয়ে (এসএইউ) সার্ক কৃষি কেন্দ্র বুক কর্নার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (এসএইউ) কেন্দ্রীয় গ্রন্থাগারে এসএসি বুক কর্নার উদ্বোধন করেছে। এই বুক কর্নারটির লক্ষ্য হলো শিক্ষার্থী, গবেষক ও অনুষদ সদস্যদের মধ্যে একাডেমিক সম্পদ জোরদার করা এবং আঞ্চলিক কৃষি জ্ঞানকে উৎসাহিত করা। উদ্বোধনের পর এসএসি এবং এসএইউ প্রতিনিধিদের মধ্যে একটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত … Read more

নরসিংদীর ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন

গাজীপুর প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন। উৎপত্তিস্থল ও মাত্রা আবহাওয়া অফিসের তরফ থেকে এই তথ্য নিশ্চিত … Read more

কোম্পানীগঞ্জে “ধানের শীষের” শক্তি প্রদর্শন: তিন ইউনিয়নে মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলা ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) চরহাজারী, মুছাপুর ও রামপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও সড়কগুলোতে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে ধানের শীষের … Read more