বুটেক্স ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। প্রতিযোগিতার চিত্র প্রকাশিত তালিকার তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের মোট ৬৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ … Read more

নোবিপ্রবিতে মাদকাসক্তি প্রতিরোধে সেমিনার: ‘মাদক ও র‍্যাগিংয়ে জিরো টলারেন্স’

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাদকাসক্তি প্রতিরোধে তরুণ সমাজকে সচেতন ও গবেষণামুখী করার লক্ষ্যে “Substance Abuse Prevention: Youth Engagement & Research Initiative 2025” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে এই সেমিনার আয়োজিত হয়। সেমিনারে শিক্ষার্থীরা কুইজ কন্টেস্ট, পোস্টার … Read more

নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদন বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা … Read more

নোবিপ্রবি ছাত্রশিবির আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইংরেজি বিভাগ। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নোয়া প্রযুক্তি হাউজিং মাঠে … Read more

কোম্পানীগঞ্জে “উদয় এইড ফাউন্ডেশন”-এর উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি উদয় এইড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ শনিবার (১৩ ডিসেম্বর) নোয়াখালীর বসুরহাট পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর … Read more

বিগত দশ-পনেরো বছর ধরে দেশের শিক্ষাব্যবস্থা ও আজকের বাস্তবতা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি দশ-পনেরো বছর ধরে পড়াশোনা করেও অনেকেই ঠিকঠাক একটি দরখাস্ত লিখতে পারেন না—এ আমাদের শিক্ষাব্যবস্থার বহুদিনের আলোচিত বাস্তবতা। ছোটবেলায় আমরা যে দরখাস্ত লেখা শিখেছি, তার গায়ে যেন ব্রিটিশ আমলের ধুলো লেগে ছিল। “স্যার, বিনীত নিবেদন এই যে…..” দিয়ে শুরু হওয়া ভারিক্কি বাক্য, ডানদিকে তারিখ, বামদিকে নাম লেখা, শেষে “আপনার বিশ্বস্ত/অতি নিবেদিত” … Read more

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। সরেজমিনে দেখা যায়, মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার … Read more

লটারির মতো উদ্ভট সিস্টেমে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত: সারজিস আলম

শিক্ষা ডেস্ক লটারির মতো উদ্ভট সিস্টেমে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “মেধা এবং প্রতিযোগিতার কদর না থাকলে অঙ্কুরে শিশুরা পড়াশুনা বিমুখ হয়ে উঠবে। দিনশেষে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা … Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

শিক্ষা ডেস্ক ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষা ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর এক চিঠিতে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক … Read more

স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ শুরু, শিক্ষার্থীরা পাবে যেভাবে

শিক্ষা ডেস্ক দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারি কার্যক্রম শুরু হয়। প্রকাশিত ডিজিটাল লটারির ফল স্কুলের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা gsa.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আইডি ও … Read more

নোবিপ্রবিতে ইংরেজি দশম ব্যাচের ফেয়ারওয়েল ‘সুইট ছরোও’ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইংরেজি বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ‘সুইট ছরোও’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিভাগীয় প্রধান ড. … Read more

মেধাবী মুখ: সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মানিকের মেয়ে নাফিসা আলম সানজির কৃতিত্ব

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের গর্বিত কৃতি সন্তান শহীদ তরিক উল্যাহ বীর বিক্রমের নাতনী এবং দেশখ্যাত সানজি গ্রুপের কর্ণধার, রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন জাহাঙ্গীর আলম মানিক-এর কন্যা নাফিসা আলম সানজি অস্ট্রেলিয়ার স্বনামধন্য মোনাশ ইউনিভার্সিটি (Monash University) থেকে মাস্টার্স অব অ্যাকাউন্টিং (Masters of Accounting) ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেছেন। তিনি … Read more