গাজা ইস্যুতে সেনা পাঠানোর প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি গাজায় ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আইএসেফ (ISF) বাহিনীতে বাংলাদেশি সেনা পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের প্রতিবাদ ও স্লোগান বিক্ষোভ … Read more

নোবিপ্রবিতে ‘নোকসু’ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (নোকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে নোবিপ্রবি ইসলামী ছাত্রশিবির। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার মানববন্ধনে অংশ নেওয়া … Read more

বুটেক্স বাঁধনের নতুন কমিটি: পিয়াল সভাপতি ও শিহাব সম্পাদক

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পিয়াল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিন মারুফ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় … Read more

নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ‘গবেষণায় হাতেখড়ি ২০২৬’ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ‘বিজ্ঞানের অনুসন্ধানে, জ্ঞানের বিকাশে’—এই প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ‘গবেষণায় হাতেখড়ি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গবেষণার গুরুত্ব ও … Read more

টেক্সটাইল অটোমেশনে এআই ও প্রযুক্তির সমন্বয়ে আইইবি’র সেমিনার

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং অটোমেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের কাউন্সিল হলে “ইন্টেগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অটোমেশন” শীর্ষক এই সেমিনারটি আয়োজন করে দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। … Read more

নোবিপ্রবিতে গণভোট সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গণভোট সচেতনতা বিষয়ক কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ইয়েস বাংলাদেশ’ সংগঠনের সহযোগিতায় আইকিউএসি এই অনুষ্ঠানের আয়োজন করে। গণভোটের গুরুত্ব নিয়ে উপাচার্যের বক্তব্য কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য … Read more

গবেষণায় সরকারি ফান্ড পাচ্ছে নোবিপ্রবি’র ১১২ শিক্ষার্থী

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (NST)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে গবেষণার জন্য মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১২ জন শিক্ষার্থী। নির্বাচিত এই মেধাবী শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সর্বমোট প্রায় ৬১ লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবেন। ফেলোশিপের বিস্তারিত মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌস আহম্মদ স্বাক্ষরিত … Read more

নোবিপ্রবি’র ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা ও মেয়াদ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃতরা হলেন: ১. স্বর্ণা আক্তার: আইন বিভাগ … Read more

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ; প্রথম হয়েছেন আফসার উদ্দিন

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় মোট ৪ হাজার ৫০০ জন শিক্ষার্থী ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন। মেধাতালিকায় শীর্ষ তিন প্রকাশিত ফলাফল অনুযায়ী, মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন আফসার উদ্দিন … Read more

নোবিপ্রবিসাসের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের বিদায় এবং ৭ম কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) রুমে “গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ-উপাচার্যের বক্তব্য … Read more

বুটেক্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর চারটি কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ও কেন্দ্রের তথ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মোট ৬৩০টি আসনের বিপরীতে ১৪ হাজার ১৯ জন … Read more

বিপিএসসিতে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত নোবিপ্রবি শিক্ষার্থী বোরহান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি সবকটি ধাপ সফলভাবে পার করে বিপিএসসি-র (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেও নিয়োগবঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন। চূড়ান্ত প্রজ্ঞাপনে তাঁর নাম বাদ পড়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বোরহান উদ্দিন নোবিপ্রবির কম্পিউটার … Read more