জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার থাকছে না। সোমবার (১১ নভেম্বর) ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন। … Read more

ময়মনসিংহে রেল যোগাযোগ বিচ্ছিন্ন: বলাকা ট্রেনের ইঞ্জিনে আগুন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শম্ভুগঞ্জ ও বিসকা স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও ভৈরব রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনে … Read more

ঐকমত্যের সিদ্ধান্ত উপেক্ষা করলে দায় সরকারের: জুলাই সনদ নিয়ে বিএনপি’র কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিএনপি বলেছে, জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের জ্যেষ্ঠ নেতা … Read more

নোয়াখালী সরকারি কলেজে আড়ম্বরপূর্ণ নবীনবরণ, বিদায় ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি “শুধু জ্ঞান অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য”—এই মন্তব্য করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন। কলেজের গণিত বিভাগের আয়োজনে নবীনবরণ, বিদায় ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সোমবার (১০ নভেম্বর) আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অ্যালজেবরা এলায়েন্স-এর উদ্যোগে … Read more

সংগীত জীবনে বিশেষ অবদানের জন্য জেনস সুমনকে BCRA অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান

বিনোদন ডেস্ক বাংলাদেশের জনপ্রিয় রক ও ব্যান্ড সংগীত তারকা জেনস সুমনকে তাঁর দীর্ঘ সংগীত জীবনে বিশেষ অবদানের (Special Contribution to Music) স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (BCRA) অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। জমকালো আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা অডিটোরিয়াম, সেগুনবাগিচায় … Read more

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ সিটি কর্পোরেশন পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ। অগ্রগতি ও লক্ষ্যমাত্রা সভা থেকে জানানো হয়, … Read more

রাতে মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া সন্ধ্যা … Read more

নেত্রকোণায় এনসিপি’র কেন্দ্রীয় নেতার বাড়ির ফটকে আগুন

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে দাবি করেছেন প্রীতম সোহাগ। ঘটনার বিবরণ ও ক্ষয়ক্ষতি প্রীতম সোহাগ বলেন, “রোববার … Read more

পুরান ঢাকায় গুলি করে হত্যা: নিহত মামুন ‘শীর্ষ সন্ত্রাসী’, নেপথ্যে ইমনের সঙ্গে বিরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র প্রথম আলোকে বলছে, নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন (৫৫), তিনি ‘শীর্ষ সন্ত্রাসী’। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, … Read more

কবিরহাটের অশ্বদিয়া ও নেয়াজপুরে বিএনপি প্রার্থী শিল্পপতি ফখরুলের গণসংযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি স্নিগ্ধ সকালে সোনালী রোদে আজ ১০ নভেম্বর সোমবার সকাল ১১টায় নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মো. ফখরুল ইসলাম কবিরহাটের উদ্দেশ্যে জনসংযোগে বের হন। তিনি কবিরহাট উপজেলার নেওয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। এতে বিপুল সংখ্যক মোটরসাইকেল ও গাড়িবহর তাঁর সঙ্গে ছিল, সামনে প্রায় ৫০০ … Read more

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক এমপি সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের ১২ ব্যাংক হিসাবে থাকা ২ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯২৬ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ সোমবার (১০ নভেম্বর) এই আদেশ দেন। দুদকের অভিযোগ ও মামলার বিবরণ দুদকের প্রসিকিউশন সহকারী পরিচালক আমিনুল … Read more

প্রতিষ্ঠার চার দশকে প্রথম নারী জেলা প্রশাসক পেল ব্রাহ্মণবাড়িয়া

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বদলি করা হয়েছে। পাশাপাশি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ইতিহাস জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলটি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল। পরে ১৯৮৪ সালের ১৫ … Read more