হংকংয়ে সাগরে পড়ল কার্গো উড়োজাহাজ, নিহত ২
হংকংয়ে সাগরে পড়ে দুই টুকরা হয়ে গেছে কার্গো উড়োজাহাজটিছবি: রয়টার্স। বিবিসি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ যা কার্গোয় রূপান্তরিত)। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হংকং পৌঁছায়। … Read more