হামাসের প্রতি ট্রাম্পের ইতিবাচক মন্তব্যে ‘বিস্মিত’ নেতানিয়াহু

​আল-জাজিরা, জর্ডান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুফাইল ছবি: রয়টার্স। ​মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে এমন তথ্য জানা গেছে। ​মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকে যাচ্ছে এবং তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন। ​নেতানিয়াহুর অপ্রস্তুত … Read more

গাজা অভিমুখে আরও ১১ জাহাজ, লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থা

​তথ্যসূত্র: আনাদোলু, ইস্তাম্বুল। এফএফসির গাজাগামী জাহাজ কনসায়েন্সছবি: ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ফেসবুক। ইসরায়েলের অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর উদ্যোগে নতুন করে আরও ১১টি জাহাজ গাজা অভিমুখে যাত্রা করেছে। আন্তর্জাতিক সংস্থা এফএফসি জানিয়েছে, এসব নৌকায় প্রায় ১০০ জন অধিকারকর্মী রয়েছেন। ​এফএফসি গত বুধবার সর্বশেষ এই মিশন শুরু করে। বর্তমানে নৌযানগুলো পূর্ব ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের উপকূলে অবস্থান … Read more

​ট্রাম্পের প্রস্তাবে ‘শিগগিরই’ অবস্থান জানাবে হামাস

​আল-জাজিরা। ইসরায়েলি হামলার মুখে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের দিকে সরে যাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাছবি: রয়টার্স ফাইল ছবি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিষয়ে তাঁরা ‘শিগগিরই’ নিজেদের অবস্থান জানাবেন। ​গতকাল বৃহস্পতিবার আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল এই … Read more

ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি, বার্সেলোনায় বিক্ষোভ

​আল-জাজিরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে আরোহীরা হাত উঁচিয়ে আছেন। তাঁদের দিকে বন্দুক তাক করেছেন এক ইসরায়েলি সেনা। গতকাল ভূমধ্যসাগরে গাজা অভিমুখে যাত্রাপথেছবি: রয়টার্স। গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে স্পেনের বার্সেলোনা শহরের রাস্তায় বিক্ষোভ হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলের সামরিক অভিযান এবং শত শত অধিকারকর্মীকে আটক করার প্রতিবাদে … Read more

যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মী ছাঁটাই আসন্ন, দুই দিনের মধ্যে শুরু: হোয়াইট হাউস

​বিবিসি। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনছবি: এএফপি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা (শাটডাউন) শুরু হওয়ার পর হোয়াইট হাউস জানিয়েছে, ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই আসন্ন এবং তা দুই দিনের মধ্যে শুরু হতে পারে। গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো এই শাটডাউনের ঘটনায় কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা একে অপরকে দোষারোপ করছেন। ​গত বুধবার থেকে এই শাটডাউন শুরু হয়েছে। এর … Read more

শাপলা প্রতীক ছাড়ছে না এনসিপি, ইসি দিয়েছে ৫০ প্রতীকের তালিকা

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা। নিবন্ধনের জন্য করা আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়ার বিষয়টি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এনসিপির চাওয়া অনুযায়ী শাপলা প্রতীক তাদের দেওয়া যাচ্ছে না বলে কমিশন জানিয়েছে। ​এ বিষয়ে বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্য থেকে পছন্দের প্রতীক বেছে নিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে জানাতে অনুরোধ করে ইসি এনসিপিকে চিঠি … Read more

ইলন মাস্কের ৫০০ বিলিয়ন ডলার সম্পদ: ইতিহাসে প্রথম

​রয়টার্স। ফাইল ছবি। রইটার্স। ​বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তির নিট সম্পদ সম্প্রতি ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। ইতিহাসে এই প্রথমবার কোনো ব্যক্তির নিট সম্পদ ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল। ​ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, … Read more

কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ

​আল-জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি। আরব উপসাগরীয় দেশ কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট এই আদেশ দিলেন। ​স্থানীয় সময় গত সোমবার সই করা এই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে, কাতার যদি আবারও হামলার শিকার … Read more

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই: গ্রান্ডি

​বাসস, নিউইয়র্ক। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডিছবি: ইউএনএইচসিআরের ওয়েবসাইট থেকে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি মন্তব্য করেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান কেবল মিয়ানমারের ভেতরেই সম্ভব। তিনি সতর্ক করে বলেছেন, মিয়ানমারের সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না। ​গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে … Read more

​রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন সহায়তা

​বাসস, ঢাকা। জাতিসংঘের সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক। ​রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন (৯ কোটি ৬০ লাখ) মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ​জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার … Read more

​কাল থেকে ২৫০ ডলারের নতুন ভিসা ইন্টেগ্রিটি ফি, শিক্ষার্থীদের উদ্বেগ

​প্রথম আলো ডেস্ক। ভিসা প্রক্রিয়ার জন্য শিক্ষার্থী লাইনি যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। পিএইচডি প্রোগ্রামের জন্য তিনি আমেরিকা যেতে চান।ছবি: রয়টার্স। শিক্ষার্থীসহ অন্য যাঁরা যুক্তরাষ্ট্রে যাবেন, তাঁদের জন্য আগামীকাল বুধবার থেকে নতুন একটি ফি কার্যকর হতে যাচ্ছে। এই ফির নাম ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে পাস হওয়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল … Read more

ট্রাম্পের নির্দেশে পোর্টল্যান্ডে সেনা মোতায়েন, ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের অনুমোদন

​রয়টার্স, ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা মোতায়েন এবং ‘দেশি সন্ত্রাসীদের’ হাত থেকে কেন্দ্রীয় অভিবাসন কেন্দ্রগুলোকে সুরক্ষা দিতে ‘প্রয়োজনে, পূর্ণ শক্তি’ ব্যবহারের অনুমতি দিচ্ছেন। ​গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প এই আদেশ দেন। তিনি বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশনা দিয়েছেন, যেন তিনি ‘পোর্টল্যান্ডে অ্যান্টিফা ও অন্য … Read more