সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়ার মৃত্যুতে শোকের ছায়া

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা জিয়াউল হক জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১২ মে ২০২৬) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু ও শারীরিক অবস্থা পারিবারিক … Read more

জাটকা রক্ষায় যৌথ অভিযান: ১ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও উড়িরচর কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে প্রায় ১ লক্ষ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় … Read more

কবিরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষিতে প্রযুক্তি ও উদ্যোক্তা সৃষ্টির আহ্বান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কবিরহাট উপজেলায় কৃষি উন্নয়ন, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি ও কৃষকের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “পার্টনার কংগ্রেস ২০২৫-২৬” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। পার্টনার প্রকল্পের লক্ষ্য ও গুরুত্ব “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন … Read more

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ. রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-মধ্যাঞ্চলের সংযোগ রক্ষার পাশাপাশি এটি শিল্প, কৃষি, বাণিজ্য এবং শ্রমিক চলাচলের প্রধান লাইফলাইন হিসেবে কাজ করছে. কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কের গাজীপুর অংশে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার ভয়াবহ সমস্যা এখন জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক সংকটে রূপ নিয়েছে। বর্তমান সংকটের … Read more

খালিয়াজুরীতে গো-খাদ্যের চরম সংকট: নষ্ট খড় শুকাতে ব্যস্ত কৃষক

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীতে ধানের দাম কম থাকার পাশাপাশি এখন গরুর খাবারের (খড়) তীব্র সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে মেন্দিপুর ইউনিয়নের বিলবিলিয়া হাওর সংলগ্ন রাস্তায় কৃষকদের ব্যাপক ব্যস্ততা দেখা যায়। অতি বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাওয়া ধান ও খড় শুকিয়ে গো-খাদ্য হিসেবে সংরক্ষণের শেষ চেষ্টা চালাচ্ছেন তারা। … Read more

শেরপুরের নকলায় দুটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন: কৃষিতে নতুন দিগন্তের সূচনা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর শেরপুরের নকলা উপজেলায় ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প’-এর আওতায় বর্ণাঢ্য আয়োজনে দুটি স্থানে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) নকলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে … Read more

হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নং আমতৈল ইউনিয়নের বড়বিলায় গুরুত্বপূর্ণ ‘বড়বিলা-বাহিরশিমুল’ রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে এই উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। যাতায়াত ও অর্থনীতিতে আমূল পরিবর্তন ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “গ্রামীণ … Read more

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়। উন্নয়নের মাইলফলক ও প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। … Read more

হোসেনপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা

প্রদীপ কুমার সরকার , হোসেনপুর সংবাদদাতা টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) হোসেনপুর উপজেলা কৃষি অফিসে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে। রাসায়নিকের বিকল্পে জৈব বালাইনাশক কর্মশালায় প্রধান … Read more

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ফুলবাড়ী ফুটবল দলকে অবহেলার অভিযোগ, জনমনে তীব্র ক্ষোভ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পরিচালনা কমিটির বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা বালক ফুটবল দলকে অবহেলা ও সময়সূচি না জানানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় খেলোয়াড়, কোচ, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ঘটনার নেপথ্যে অভিযোগে জানা যায়, গত ৩ মে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত … Read more

কলমাকান্দায় জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত: পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর ২:৩০ মিনিটে কলমাকান্দা উপজেলা সদরের বিএনপি দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সাংগঠনিক গতিশীলতার আহ্বান সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা জাতীয়তাবাদী আদর্শকে বেগবান … Read more

হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মরহুম মো. দ্বীন ইসলাম-এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এই আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতিচারণ ও মাহফিল প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত … Read more