ফুলবাড়ীতে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত, সেরা রাবাইতারী শেখ ব্রাদার্স উচ্চ বিদ্যালয়

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই যুগোপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬”। গত শুক্রবার (১২ জুন ২০২৬) ফুলবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই তথ্যপ্রযুক্তিনির্ভর প্রদর্শনীর আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), … Read more

ময়মনসিংহে বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই যুগোপযোগী প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকালে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। … Read more

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ‘বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন ২০২৬) ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। নেতৃত্ব ও আদর্শিক দক্ষতার ওপর জোর উক্ত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় … Read more

বিজিবির সহকারী পরিচালক (AD) পদে পদোন্নতি পেলেন ফুলবাড়ীর কৃতি সন্তান আব্দুল্যাহ আল মামুন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দীর্ঘ এক বছরের কঠোর ও গৌরবময় সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (AD) পদে পদোন্নতি পেয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান মোঃ আব্দুল্যাহ আল মামুন। তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা বিজিবির কর্মকর্তা … Read more

সেনবাগে মাদকের আসর প্রতিবাদের নির্মম পরিণতি: নানাবাড়িতে খুন স্কুলছাত্র ফাহিম, প্রধান আসামি গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকের আড্ডা ও বেচাকেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলায় নানাবাড়িতে বেড়াতে আসা এক স্কুলছাত্র নির্মমভাবে খুন হয়েছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (১০ জুন ২০login/২৬) রাত সোয়া ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের আঞ্জু মিয়াযী … Read more

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ২০২৫-২০২৬ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘হলদে পাখি’ কার্যক্রম আরও বেগবান ও সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। নারীর ক্ষমতায়ন ও দক্ষ … Read more

সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ৮

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের এক বিশেষ অভিযানে চাঞ্চল্যকর কিশোর আরাফাত ফায়েম (১৭) হত্যা মামলার প্রধান আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ফায়েম হত্যার মূল আসামি গ্রেপ্তার পুলিশ জানায়, বৃহস্পতিবার সেনবাগ থানা … Read more

ইউসিবির অনুমোদিত মূলধন দ্বিগুণ, রেকর্ড প্রবৃদ্ধির মধ্য দিয়ে ৪৩তম এজিএম সম্পন্ন

অর্থনীতি ডেস্ক দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদনে ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। এই পদক্ষেপ ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং পুঁজিভিত্তিকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবার … Read more

ফুলবাড়ীতে স্কুলব্যাগে মিলল ২ কেজি গাঁজা, সৎ ভাই-বোন আটক

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে আটক করেছে পুলিশ। অভিনব এই মাদক পাচারের ঘটনায় জড়িত থাকায় ওই ছাত্রীর সঙ্গে থাকা তার আপন সৎ ভাইকেও আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুরে উপজেলার আছিয়ার বাজার এলাকায় এই আটকের ঘটনা … Read more

জাতীয় নারীশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি গঠন: আহ্বায়ক নিশা, সদস্য সচিব মেরিনা

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম প্রতিনিধি নারীর অধিকার রক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কুড়িগ্রাম জেলায় ‘জাতীয় নারীশক্তি’-এর ৯২ সদস্য বিশিষ্ট এক বিশাল আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় (০৬) মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত মঙ্গলবার (৯ জুন ২০২৬) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত … Read more

ঘোড়াঘাটে গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন ২০২৬) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন … Read more

ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পারিবারিক পূর্ব শত্রুতার আক্রোশে স্বজনদের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। গতকাল বুধবার (১০ জুন ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নের আউলটিয়া গ্রামে অভিযুক্তদের নিজ বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মামলার সুষ্ঠু ও … Read more