চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ, ভোট দিতে পারবেন প্রায় ১২ কোটি ৭৬ লাখ নাগরিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। আজকের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে জানা গেছে। চূড়ান্ত ভোটার তালিকার ভোটাররা আসন্ন … Read more

হাসিনার রায় দ্রুত কার্যকর দেখতে চাই: শহীদ আবু সাঈদের ভাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। তবে আইনবিদ, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের মতে, ফাঁসির রায় কার্যকর করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গতকাল সোমবার রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাইকোর্ট এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার উচ্ছ্বাস দেখা যায়। … Read more

দেশজুড়ে খুশির জোয়ার: হাসিনার ফাঁসির রায়ে চট্টগ্রাম, রংপুর, রাজশাহীতে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে খুশির জোয়ার ছড়িয়ে পড়েছে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, রংপুর, ফরিদপুর ও পটুয়াখালীতে ছাত্রজনতা, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে মিষ্টি বিতরণ, শোকরিয়া … Read more

বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মিঠামইন থানার ডিউটি অফিসার আল মোমেন ঘটনার … Read more

ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আনন্দ মিছিল

ওয়ালিদ আহমেদ অলি সোমবার (১৭ নভেম্বর) ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ের পর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আদালতে শেখ হাসিনার রায় ঘোষণার পর বিএনপি নেতা, সহযোগী সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উচ্ছ্বাসে ফেটে উঠেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে ব মিছিল বের করেন … Read more

নব-নিযুক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের যোগদান ও দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের নব-নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এবং অফিসের দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। এসময় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। মো. সাইফুর রহমান ২৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি … Read more

নোয়াখালী-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে সেনবাগে কাজী মফিজ সমর্থকদের মশাল মিছিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থকরা। আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেনবাগ উপজেলা পরিষদের সামনে অবস্থিত … Read more

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন যুবলীগ কর্মী গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের কর্মী জয়নাল আবেদীন (৪০)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (১৭ নভেম্বর) ভোর রাত ৪টা ৩০ মিনিটের সময় ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর কাজী মোখলেচ গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন একই ইউনিয়নের আওয়ামী … Read more

হাসিনার ফাঁসির রায়ে ৩২ নম্বরে সিজদায় লুটিয়ে পড়ল জনতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ঐতিহাসিক এই রায় ঘোষণার পরপরই ধানমণ্ডি ৩২ নম্বরে সিজদায় লুটিয়ে পড়ে ছাত্রজনতা। আজ সোমবার দুপুরেই এ দৃশ্যের দেখা মেলে। উপস্থিত … Read more

গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিভিতে তা দেখেছেন এবং রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। খালেদা … Read more

শেখ হাসিনার রায় ঘোষণার পর গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। একই … Read more

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক … Read more