ময়মনসিংহে ট্রেনের বগিতে আগুন: সিটে পাওয়া গেল পেট্রল ও গানপাওডার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়। আগুন ও নাশকতার প্রমাণ আগুন নেভানোর … Read more

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক নতুন ডিসিকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ সকল নেতৃবৃন্দ ময়মনসিংহের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) নবনিযুক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য ও প্রত্যাশা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসক … Read more

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহে বিএনপি নেতা রোকনুজ্জামান সরকারের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ নগরীর ঢাকা-ময়মনসিংহ বাইপাস দিঘারকান্দা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার রোকন। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর, ২০২৫) তিনি এই গণসংযোগ কর্মসূচি পালন করেন। এসময় রোকনুজ্জামান সরকার রোকন … Read more

ময়মনসিংহে সেরা এসি-ল্যান্ড নির্বাচিত হলেন লুবনা আহমেদ লুনা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ জেলার ভূমি সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখার জন্য জেলার প্রথম স্থান অর্জন করেছেন মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা। মূল্যায়ন ও দক্ষতার কারণ ভূমি সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা, নিষ্ঠা ও সেবার মান বৃদ্ধিতে তাঁর ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জনের … Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড, ২ ঘণ্টা পর স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কামালদী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে। অবরোধ ও পুলিশি তৎপরতা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় … Read more

নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

খেলা ডেস্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিসিবি’র একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। স্থায়ী কমিটি পুনর্গঠন

নোয়াখালীতে নতুন জেলা প্রশাসক হিসেবে মুহাম্মদ শফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) পূর্বাহ্ণে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন দক্ষ, চৌকস ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। কর্মজীবনের পরিচিতি নতুন ডিসি’র অঙ্গীকার মুহাম্মদ শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর নোয়াখালীর সর্বস্তরের জনসাধারণের প্রতি … Read more

বসুরহাট পৌরসভার শামীমের টিনের ঘরে আগুন, ৫০ লক্ষ টাকার ক্ষতি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি সোমবার (১৭ নভেম্বর) বাদ মাগরীব নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ড রামদির বাইপাস সড়কে, আবদুর রহীম শামীমের মালিকানাধীন বিশাল টিনের ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সর্বমোট ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিস বাহিনী এসে এক ঘন্টারও বেশী সময়ের … Read more

কারও চোখে সুন্দর, কারও পছন্দ হয়নি, পুলিশের নতুন পোশাক নিয়ে নানা কথা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা “পোশাকটা অনেক সুন্দর লাগছে। আগে পুলিশকে দেখলেই মানুষের ভেতর যে ভয় ভয় জিনিসটা কাজ করত, সেটা কিছুটা হলেও কমবে।” ‘নতুন পোশাকে নেমেছে পুলিশ’ শিরোনামে গত শনিবার প্রথম আলো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের ওপর পাঠকের করা ২৮টি মন্তব্যের একটি এটি। পাঠকেরা পুলিশের পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পুলিশের নতুন পোশাক নিয়ে … Read more

‘শততম টেস্টে তুই প্রথম, এটা তোরই প্রাপ্য’ -মুশফিককে তামিম ইকবাল

খেলা ডেস্ক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামীকাল বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টই হবে মুশফিকের শততম টেস্ট। এই ঐতিহাসিক মুহূর্তের প্রাক্কালে মুশফিককে নিয়ে লিখলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় তামিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিকের উদ্দেশে … Read more

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও কামালের রায়ের কপি প্রেরণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের অসুস্থতাকে এর কারণ বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। স্থগিতের কারণ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা … Read more

ধানমন্ডি ৩২ নম্বরে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দেখা যায়, বিক্ষোভকারীরা না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। সংঘর্ষ ও নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে সেনাবাহিনী, পুলিশ ও … Read more