নির্বাহী বিভাগ থেকে কর্মকর্তা নিয়োগ অবৈধ: ত্রয়োদশ সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের (ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের) নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। … Read more

নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে এনসিপি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ড এর রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় অতিথিদের স্বাগত জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক … Read more

নোয়াখালী-২: সেনবাগে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার গণসংযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া অঞ্চলের সাবেক গবেষক সুলতান মুহাম্মদ জাকারিয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সুলতান মুহাম্মদ জাকারিয়া আজ রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বিপুল সংখ্যক … Read more

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অনুমোদনের ৪৮ ঘণ্টা না পেরোতেই ৫০ নেতার একযোগে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অনুমোদনের ৪৮ ঘণ্টা না পেরোতেই ৫০ নেতা একযোগে পদত্যাগ করেছেন। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত জেলা কমিটিকে ‘অবৈধ, অস্বচ্ছ ও একতরফা’ বলে অভিযোগ তুলে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, … Read more

নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থীর গণসংযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ অঞ্চলীয় সাবেক গবেষক সুলতান মুহাম্মদ জাকারিয়া তার নির্বাচনী এলাকায় অব্যাহতভাবে প্রচার প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর মধ্যে এলাকায় সভা সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ … Read more

জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, জান্নাতের পথ অনুসরণ করে : অধ্যক্ষ ছাইফ উল্লাহ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না। বরং জান্নাতের পথ অনুসরণ করতে বলে এমন মন্তব্য করেন নোয়াখালী-১ (সোনাইমুড়ি–চাটখিল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে … Read more

নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ছাইফ উল্যার মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) চাটখিল পৌর বাজারে এই মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা আমীর মাওলানা মহি উদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল ও … Read more

নোয়াখালী-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সেনবাগে বিএনপির ঐক্য সমাবেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে অপর দুই মনোনয়ন প্রত্যাশীর ডাকে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ দুই মনোনয়ন প্রত্যাশী হলেন – বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান এবং সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় … Read more

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:বিএনপির চরম অভ্যন্তরীণ সংকট,জামায়াত সুসংগঠিত এবং লড়াই হবে উনিশবিশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলায় রাজনৈতিক উত্তাপ দ্রুতই বাড়ছে। প্রতিদ্বন্দ্বী সব দলই মাঠে সক্রিয় হলেও আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপির অভ্যন্তরীণ সংকট, জামায়াতের দীর্ঘদিনের সুসংগঠিত প্রস্তুতি এবং তরুণ ভোটারদের কাছে নতুন প্রার্থীদের গ্রহণযোগ্যতা। বিএনপির অভ্যন্তরীণ সংকট ও উত্তেজনা নোয়াখালী জেলার ছয়টি আসনের মধ্যে … Read more

মাদারীপুর-১ আসন: কেন এখনও আওয়ামীলীগের টার্গেট বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা?

মাদারীপুর (শিবচর) বিগত ১৮ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা। হাসিনার আস্থাভাজন সাবেক চিফ হুইপ লিটন চৌধুরীর অপরাধ সাম্রাজ্য ভাঙতে সক্রিয় অবস্থানে ছিলেন তিনি। আর তাই কামাল জামান মোল্লা বিএনপির হয়ে নির্বাচন করে বিজয়ী হলে পদ্মার ওপারে আওয়ামীলীগের দুর্গ ভেঙে চুরমার হয়ে যাবে এমন … Read more

নোয়াখালী -২ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী মফিজুর রহমানের মোটর শোডাউন অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী- ২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ফেনী-নোয়াখালী ফোর লেনের সেনবাগ উপজেলার বাণিজ্যিক … Read more

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা দাখিল করতে হবে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু … Read more