নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থীর গণসংযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ অঞ্চলীয় সাবেক গবেষক সুলতান মুহাম্মদ জাকারিয়া তার নির্বাচনী এলাকায় অব্যাহতভাবে প্রচার প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর মধ্যে এলাকায় সভা সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ উল্লেখযোগ্য।

এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া আজ শনিবার দিনভর সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় নানা দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণের পর বিকাল (২৯ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে সেনবাগ উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র কানকিরহাট ও ছাতারপাইয়া বাজারে গণসংযোগ ও দলীয় লিফলেট বিতরণ করেন। এর আগে সেনবাগ উপজেলা ডমুরুয়া ইউনিয়নে একাধিক উঠান বৈঠকে যোগদান করেন।

গণসংযোগ ও জনগণের কাছে বার্তা

কানকিরহাট ও ছাতারপাইয়া বাজারে গণসংযোগ কালে এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে বিনিময় কৌশল করেন। কৌশল বিনিময়কালে এনসিপি মনোনীত প্রার্থী বলেন:

“আপনারা বিগত ৫৪ বছর ধরে দেখে আসছেন- ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো আমাদের প্রিয় দেশ কিভাবে চলিয়েছে। ৫৪ বছরে দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারেনি বরঞ্চ দুর্নীতি আরো বেড়ে গেছে। তাই আমরা পরিবর্তনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা এবং সমর্থন কামনা করেন।”

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেনবাগ উপজেলা সংগঠক আবু নাছের, উপজেলা সংগঠক মো. মামুন হোসেন, সেনবাগ পৌরসভার সংগঠক মোহাম্মদ শামীমসহ বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী উপস্থিত ছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *