নোয়াখালী-২: সেনবাগে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার গণসংযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া অঞ্চলের সাবেক গবেষক সুলতান মুহাম্মদ জাকারিয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

সুলতান মুহাম্মদ জাকারিয়া আজ রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে সেনবাগ উপজেলার রাস্তার মাথা ও ছমিরমুন্সির হাট বাজারে গণসংযোগ ও দলীয় লিফলেট বিতরণ করেন। এর আগে সেনবাগ পৌর শহরে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

গণসংযোগ ও জনগণের সাথে কুশল বিনিময়

নোয়াখালী – ফেনী ফোরলেন মহাসড়কের সেনবাগ উপজেলার সংযোগস্থল রাস্তার মাথা ও ছমিরমুন্সির হাট বাজারে গণসংযোগ কালে এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বাজারের সর্বস্তরের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় অনেক বয়স্ক বা বয়োবৃদ্ধ মানুষ এনসিপি প্রার্থীর মাথায় হাত বুলিয়ে দোয়া করতে দেখা যায়।

কুশল বিনিময়কালে এনসিপি মনোনীত প্রার্থী ও আন্তর্জাতিক এ মানবাধিকার কর্মী বলেন:

“দেশব্যাপী এনসিপি মনোনীত প্রার্থীগণ সু এবং উচ্চশিক্ষিত। তাই দেশের পরিবর্তনের লক্ষ্যে আপনি বা আপনারা এনসিপির নির্বাচনীয় প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে দেশ সেবার সুযোগ চান।”

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেনবাগ উপজেলা সংগঠক মো. আবু নাছের, সেনবাগ পৌরসভার সংগঠক আনোয়ার হোসেন, সেনবাগ পৌরসভার সংগঠক মোহাম্মদ শামীমসহ বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী উপস্থিত ছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *