‘জনতার রায়: একটি পরিকল্পনা ও আগামীর বাংলাদেশ’

তানভীর আহমেদ রবিন
(সাধারন সম্পাদক)
ময়মনসিংহ মহানগর ছাত্রদল

কোথায় যে আমাদের ছন্দ হারিয়ে গিয়েছিল একদা… শ্বাসরুদ্ধকর এক অধ্যায় পার করে আমরা যেন আজ নতুন করে নিশ্বাস নিতে পারছি। মহান সৃষ্টিকর্তার দয়া আর অশেষ রহমত ছাড়া এমন দিন দেখা সম্ভব ছিল না। লাখো মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস আর রাজপথের এই জনসমুদ্র প্রমাণ করে—সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না।

I HAVE A PLAN

গতকাল দেশের মাটিতে পা রেখেছেন আমাদের মহান নেতা তারেক রহমান। কিন্তু তিনি শুধু ফিরেই আসেননি, তিনি ফিরেছেন এক সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে। তার সেই ছোট একটি ইংরেজি বাক্য আজ কোটি তরুণের হৃদস্পন্দনে পরিণত হয়েছে— “I HAVE A PLAN… FOR THE PEOPLE-FOR MY COUNTRY.”

আমরা বরণ করেছি এক ‘ভিশনারি’ মহান নেতা

এই একটি কথাই বলে দেয়, তিনি প্রতিশোধের রাজনীতি করতে আসেননি। তিনি এসেছেন দেশ গড়ার কারিগর হিসেবে। তার বাসের দিকে তাকিয়ে থাকা ওই জনসমুদ্রের প্রতিটি মানুষের চোখে আমি দেখেছি আগামীর স্বপ্ন। গত ২৪ ঘণ্টা ধরে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমি নিশ্চিত—আমরা কোনো সাধারণ নেতাকে বরণ করিনি, আমরা বরণ করেছি এক ‘ভিশনারি‘ মহান নেতাকে।

বৈষম্যহীন এক সোনালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার

লাখো প্রশংসা আর কোটি সমালোচনার ঝড় এক নিমিষেই ম্লান হয়ে গেছে তার এই রাজসিক প্রত্যাবর্তনের কাছে। মনে হচ্ছে, মহান আল্লাহ তাকেই কবুল করেছেন এই ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার ‘উছিলা’ হিসেবে। তারেক রহমানের এই ‘PLAN‘ বা পরিকল্পনা কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি হলো শোষণমুক্ত, বৈষম্যহীন এক সোনালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

প্রিয় মাতৃভূমি

হে আমার প্রিয় মাতৃভূমি! তোমাকে আর কাঁদতে হবে না। তোমার কোলে ফিরে এসেছে তোমারই বড় সন্তান। যার ধমনীতে শহীদ জিয়ার রক্ত, যার চিন্তায় দেশমাতার মমতা, আর যার হাতে রয়েছে তোমাকে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড় করানোর নকশা।

আজকের এই দিনে দাঁড়িয়ে, একজন ছাত্রদলের কর্মী হিসেবে আমি গর্বিত। আমরা বিশ্বাস করি, মহান নেতার এই পরিকল্পনাই আমাদের নিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। স্বাগতম হে প্রিয় নেতা, স্বাগতম ভালোবাসার এই নতুন বাংলাদেশে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *