সেনবাগে কফিন নিয়ে ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের ফাঁসির দাবি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে এই উত্তাল কর্মসূচি পালিত হয়।

কফিন নিয়ে বিক্ষোভ মিছিল

শুক্রবার বাদ জুমা সেনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার ছাত্র-জনতা একটি কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হাদি হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে সেনবাগ থানার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তাদের হুঁশিয়ারি

মির্জা হাসানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন:

  • সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি আলা উদ্দিন আলো
  • সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ
  • এবি পার্টি (AB Party) নোয়াখালী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন তারেক
  • সেনবাগ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এক সাহসী কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে বিপ্লবকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।” তাঁরা যেকোনো মূল্যে হাদি হত্যার নেপথ্যে থাকা কুশীলব ও সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতি দ্রুত খুনিদের আইনের আওতায় আনা না হয়, তবে ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সমাবেশ শেষে নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *