এনসিপি’র প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা: ১২৫ জনের নাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়।

প্রথম তালিকায় ১২৫ জনের নাম ঘোষণা করেছে এনসিপি।

মনোনীত প্রার্থীরা

প্রাথমিক তালিকায় উল্লেখযোগ্য মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা হলেন:

  • নাহিদ ইসলাম: ঢাকা-১১
  • আখতার হোসেন: রংপুর-৪
  • সারজিস আলম: পঞ্চগড়-১
  • হাসনাত আব্দুল্লাহ: কুমিল্লা-৪
  • নাসীরুদ্দীন পাটওয়ারী: ঢাকা-১৮
  • তাসনিম জারা: ঢাকা-৯
  • সামান্তা শারমিন: ঢাকা-১৩
  • সারোয়ার তুষার: নরসিংদী-২
  • আব্দুল হান্নান মাসউদ: নোয়াখালী-৬
  • আরিফুল ইসলাম আদিব: ঢাকা-১৪

প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন

গণভোট ও ব্যালট বিপ্লব

প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তাঁরা ব্যালট রেভুলেশনে (ব্যালট বিপ্লবে) যাচ্ছেন। তিনি নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান। একই সঙ্গে তিনি দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন। নাসীরুদ্দীন বলেন, প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে।

এ সময় এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপি’র প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *