কোম্পানীগঞ্জে নবাগত ইউএনও মো. মাসুদুর রহমানের সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা।ছবি

কোম্পানীগঞ্জ উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এর সাথে সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইউএনও’র অঙ্গীকার ও জনগণের প্রত্যাশা

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও স্বচ্ছ করার বিষয়ে নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন। বক্তারা উপজেলার চলমান উন্নয়ন, সামাজিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইন, শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন ইউএনওকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবযোগদানকৃত ইউএনও মো. মাসুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন:

“কোম্পানীগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। প্রশাসন জনগণের সেবার জন্য সেবা নিশ্চিত করতেই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মতামতকে তিনি মূল্যায়ন করবেন, এবং উপজেলা প্রশাসনকে আরও জনবান্ধব করার লক্ষ্যেই কাজ করবেন।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সফল কর্মজীবন ও দায়িত্বপালনের জন্য শুভকামনা জানানো হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *