সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়সাল আহমেদ রিগ্যানের মৃত্যু

ওয়ালিদ আহমেদ অলি

যুবদল নেতা ফয়সাল আহমেদ রিগ্যান।ছবি

ময়মনসিংহের চরপাড়া কপিক্ষেত এলাকার বাসিন্দা যুবদল নেতা ফয়সাল আহমেদ রিগ্যান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

গত ২ ডিসেম্বর চরপাড়া কপিক্ষেত এলাকায় সংঘটিত এক সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছিল।

যুবদল নেতা ফয়সাল আহমেদ রিগ্যানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *