ত্রিশাল মহাসড়কে প্রাইভেট কার-বাস দুর্ঘটনা, হেলপার আশঙ্কাজনক
স্টাফ রিপোর্টার, ত্রিশাল

আজ দুপুরে ত্রিশালের বইলর কানহর এলাকায় প্রাইভেট কার ও ইউনাইটেড বাসের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বাসের হেলপারসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হেলপারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক হেলপারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করতে কাজ শুরু করেছে।
