জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষা বৃত্তির চেক বিতরণ

ফারুক আহমেদ, ত্রিশাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষা বৃত্তি’-এর চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় শশী ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন

উপস্থিত অতিথি ও সুবিধাভোগী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

সাংবাদিক মোখলেছুর রহমান সবুজের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী মোট ৫২ জন শিক্ষার্থীকে ৬ হাজার ১৫৫ টাকার বৃত্তির চেক প্রদান করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *