রাঙামাটিতে নিয়ম ভেঙে গড়া রিসোর্টকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পরিবেশ ছাড়পত্র ছাড়া রাঙামাটি সদরের দীঘলিবাগ এলাকায় গড়ে ওঠা একটি রিসোর্ট। সম্প্রতি তোলাছবি: সুপ্রিয় চাকমা।
সুজন ঘোষ, চট্টগ্রাম।
রাঙামাটির কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীকে কেন্দ্র করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া নিয়ম না মেনে গড়ে ওঠা রিসোর্টগুলোর (অবকাশকেন্দ্র) বিরুদ্ধে অবশেষে তৎপর হয়েছে পরিবেশ অধিদপ্তর।
- নোটিশ: পরিবেশ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয় থেকে সম্প্রতি অন্তত ১২টি রিসোর্টকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, পাহাড় কেটে এসব রিসোর্ট নির্মাণ করা হয়েছে।
- কর্মকর্তার বক্তব্য: পরিবেশ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোটিশের জবাব পাওয়ার পর রিসোর্টগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
