জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে সুপারিশ তুলে দেন
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত সুপারিশ আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ দুপুরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূসের হাতে এই সুপারিশ তুলে দেন।
