কানাডায় উচ্চশিক্ষায় ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন যে নিয়ম

লেখা:
মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৪৩
কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে থেকে যাঁরা কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আসতে চান, তাঁদের ১ বছরে জীবনযাত্রার খরচ হিসেবে ২২ হাজার ৮৯৫ কানাডিয়ান ডলার আলাদাভাবে থাকতে হবে, যা আগে ছিল ২০ হাজার ৬৩৫ ডলার। এই অর্থ এক বছরের টিউশন ফি ও ট্রাভেল খরচ বাদে ব্যাংকে জমা থাকতে হবে এবং যথাযথ প্রমাণপত্র দেখাতে হবে।
উদাহরণ: ধরুন, আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বছরে ২০ হাজার ডলার। তাহলে আপনার মোট সলভেন্সি দেখাতে হবে আনুমানিক:
*২২ হাজার ৮৯৫ কানাডিয়ায় ডলার জীবনযাত্রার খরচ
*২০ হাজার কানাডিয়ান ডলার টিউশন ফি
*২ হাজার ৫০০ কানাডিয়ান ডলার ট্রাভেল ও অতিরিক্ত খরচ
*মোট খরচ ৪৫ হাজার ৩৯৫ কানাডিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ থেকে ৪২ লাখ টাকা। কানাডিয়ান ডলারের বিনিময় হারে এটি কমবেশি হতে পারে।
