হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর

শেখ হাসিনা। ফাইল ছবি : বাসস।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে, তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর

​আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় কবে হবে, তা জানানোর তারিখ নির্ধারণ করেন।

মামলার আসামি ও শুনানি

  • আসামি: এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়েছেন।
  • শাস্তি প্রার্থনা: আজ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উভয়েই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন।
  • খালাসের আবেদন: পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন।

​উভয়পক্ষের বক্তব্য শেষে ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর এই মামলার রায় কবে দেওয়া হবে, তা জানানোর তারিখ নির্ধারণ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *