গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, স্পটলাইট।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

​আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

যাদের কারাগারে পাঠানো হলো

​কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‍্যাব এবং ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স)-এর সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তা:

  • র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও অন্যান্য:
    • ​ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম
    • ​ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার
    • ​ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান
    • ​ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম
    • ​ব্রিগেডিয়ার কে এম আজাদ
    • ​কর্নেল আবদুল্লাহ আল মোমেন
    • ​কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে)
  • র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক ও অন্যান্য:
    • ​লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান
    • ​লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন
    • ​লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম
    • ​লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম
    • ​মেজর মো. রাফাত-বিন-আলম (বিজিবির সাবেক কর্মকর্তা)
  • ডিজিএফআইয়ের সাবেক পরিচালক:
    • ​মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন
    • ​ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী
    • ​ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *