ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই শাহাদতসহ ৯ জন গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বসুন্ধরা থেকে ডিবি’র অভিযান

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই শাহাদত কাদেরকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি গণমাধ্যমকে জানিয়েছে, গত বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এবং অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

শাহাদত কাদেরসহ গ্রেপ্তার ৯ জন

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন শাহাদত কাদের, যিনি ওবায়দুল কাদেরের চতুর্থ ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

শাহাদত কাদের ছাড়াও গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন— মাসুদ রানা, হাবিবুর রহমান, কাইয়ুম মিয়া, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম, শহীদুল হক, জাকির হোসেন ও ফজলুল করিম

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে। বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *