নোয়াখালীতে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের পাশে ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল রাতেছবি।
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসের চালকের সহকারী, ফিলিং স্টেশনের কর্মচারীসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগের মীম সিএনজি ফিলিং স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের বিবরণ
- দুর্ঘটনা: রামগতি-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী আজাদ পরিবহনের একটি যাত্রীবাহী খালি বাস গ্যাসের জন্য ফিলিং স্টেশনে আসে। গ্যাস নেওয়ার প্রায় শেষ পর্যায়ে হঠাৎ বিকট শব্দে বাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়।
- ক্ষতিগ্রস্ত: বিস্ফোরণে বাসটি এবং এর পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।
- আহত: আহত চারজন হলেন সিএনজিচালক মো. রেজু মিয়া (৬৫), বাসের চালকের সহকারী মো. বেচু মিয়া (২৬), মোহাম্মদ আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল হোসেন জানান, আহত কারও অবস্থা গুরুতর নয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে।
