‘পিআর বুঝি না’—কথাটি দায়িত্বশীলের নয়: মিয়া গোলাম পরওয়ার

আজ সোমবার খুলনা–৫ আসনের (ডুমুরিয়া–ফুলতলা) ডুমুরিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারছবি

প্রতিনিধি, খুলনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বুঝি না—এই কথা কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীলের কথা হতে পারে না।

​আজ সোমবার খুলনা–৫ আসনের (ডুমুরিয়া–ফুলতলা) ডুমুরিয়া বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।

গণভোটে ফয়সালার আহ্বান

​মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি জনগণ চায় কি না, সেটা জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করে গণভোটে দিয়ে দেওয়া উচিত।

​”জনগণ যদি চায়, তবে সবাইকে মানতে হবে। আর জনগণ যদি না বলে, জামায়াতে ইসলামী সেটা মেনে নেবে।”

​তিনি মন্তব্য করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন–বাণিজ্য, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের সুযোগ থাকবে না। সে জন্যই একটি রাজনৈতিক দল এই পদ্ধতি চায় না

দাবি ও নির্বাচন রোডম্যাপ

​জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। জামায়াত সেই রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে।

​তিনি বলেন, “কালোটাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন… বন্ধ, মানসম্পন্ন পার্লামেন্ট, দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি বর্তমানে জনগণের দাবিতে পরিণত হয়েছে।”

​তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন কর্মসূচি পালন করছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *