ডব্লিউএইচওর ফ্রি অনলাইন কোর্স: নেই ফি বা সময়সীমা

ডেস্ক।

কোর্সগুলো স্বনির্ধারিত সময়সূচিতে করা যায়, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো শুরু করতে ও সম্পন্ন করতে পারবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের ইন্টার-অ্যাকটিভ লার্নিং প্ল্যাটফর্ম ওপেনডব্লিউএইচও (OpenWHO)-এর মাধ্যমে বিভিন্ন ফ্রি অনলাইন কোর্সের ব্যবস্থা করেছে। এসব কোর্সের লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্যশিক্ষাকে শক্তিশালী করা এবং স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা।

কোর্সের সুবিধা

​ডব্লিউএইচওর এই অনলাইন কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছে:

  • বিনামূল্যে: কোর্সগুলো সম্পূর্ণ বিনা মূল্যে করা যায়। এতে কোনো নিবন্ধন ফি বা সময়সীমা নেই।
  • স্বনির্ধারিত সময়সূচি: কোর্সগুলো স্বনির্ধারিত সময়সূচিতে করা যায়, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো শুরু করতে ও শেষ করতে পারবেন।
  • সবার জন্য উন্মুক্ত: জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পটভূমি নির্বিশেষে যে কেউ এই কোর্সে অংশ নিতে পারেন।
  • বহু ভাষা: কোর্সগুলো ২০টির বেশি ভাষায় পাওয়া যায়, যা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *