তারেক রহমানের বক্তব্যে বাংলাদেশের মানুষ অভিভূত : ওয়াহাব আকন্দ

মো: আমানউল্লাহ আকন্দ

ময়মনসিংহ


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিবিসি বাংলায় প্রচারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে বাংলাদেশের মানুষ অভিভূত হয়েছে। তার এই বক্তব্যে শুধু নিজ দলের নেতাকর্মী নয়, ভিন্নমতের রাজনৈতিক নেতারাও খুঁজে পেয়েছেন সংযম ও পরিপক্বতার ছাপ। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও প্রশংসা করছেন তার রাজনৈতিক দূরদর্শীতাকে। এই বক্তব্য তাকে মানবিক রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের গণতন্ত্র ও জনগণের সার্বভৌমত্ব তার জীবনের সর্বোচ্চ ব্রত হিসেবে স্পষ্ট হয়েছে। তার সংযমী ভাষা, রাষ্ট্রনায়কোচিত পরিমিত বোধ, দেশের ভবিষ্যৎ নিয়ে নির্মোহ ভাবনা এবং ব্যক্তিগত ট্র্যাজেডিকে রাজনৈতিক পুঁজি না করার মতো বিরল গুণাবলী এই বক্তব্যেকে করেছে সার্বজনীন।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরীর স্টেশন রোড এলাকায় রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে বিশ্বনন্দিত বক্তব্য প্রদানকারী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় ওযাহাব আকন্দ আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান। তার এই দীর্ঘ নির্বাসিত জীবনে শারীরিকভাবে তিনি বিদেশে উপস্থিত থাকলেও, মন ও মানসিকতায় সবসময় তিনি বাংলাদেশের সঙ্গেই ছিলেন। এ কারণেই তিনি সাহসী কন্ঠে বার বার উচ্চারণ করেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা আশা করছি তার নেতৃত্বে গড়ে উঠবে আগামীর মানবিক বাংলাদেশ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কায়কোবাদ মামুন, সদস্য সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, মহিলা দলের সাধারন সম্পাদক ফারিয়া জাহান তিথি, যুগ্ম সাধারন সম্পাদক শান্তণা সরকার শেলি প্রমূখ।

এর আগে নগরীর বাগানবাড়ী এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ৩১ দফার প্রচারনায় লিফলেট বিতরণ শুরু করে। পরে তারান গরীর স্টেশনরোড, বাসাবাড়ী এবং গাঙ্গিনাপাড় এলাকায় ৩১ দফার প্রচারনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে কর্মসূচির সমাপ্তি করে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *