মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের কেন্দ্রস্থলে অটোরিকশা চোর হাতে নাতে আটক।
আজ বসুরহাট উত্তর বাজার বুড়ীর মসজিদের সামনে থেকে ব্যাটারী চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বসুরহাট জিরো পয়েন্টে আরডি শপিং মলের সামনে জনতার হাতে আটক করা হয়। এসময় চোরকে উত্তম মধ্যম দিয়ে পুনরায় বুড়ীর মসজিদের সামনে নিয়ে আসা হয়।
অটোরিকশার মালিক মোঃ ইউসুফ জানান,আমি আমার রিকশাটি একটি রিকশা পার্টস এর দোকানের পাশে রেখে রিকশা মেরামতের জন্য কিছু মালামাল ক্রয় করছিলাম,এরই ফাঁকে অতি দ্রুত এ চোর রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জিরো পয়েন্টে লোকজন চোরটিকে অটোরিকশাসহ হাতে নাতে আটক করে।
চোরটি বলেন, তার বাড়ী চাঁদপুর জেলার মতলব থানার চেঙ্গার চর এলাকায়।সে এখানকার লোকাল বাসে চাকুরী করে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনী চোরটিকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। এ চোরের বিরুদ্ধে সাইকেলসহ আরও অটোরিকশা চুরির অভিযোগ পাওয়া গেছে।
