ভবিষ্যতের নেতাদের বিকাশের প্রশিক্ষণ: নেই কোর্স ফি

কোর্সে মোট ৩০টি আসন আছে। এর মধ্য বেসরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ বরাদ্ধছবি: সংগৃহীত
পড়াশোনা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০০
ভবিষ্যতের জন্য যোগ্য ও দূরদর্শী নেতা তৈরির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম)। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই প্রতিষ্ঠানটি ‘নেতৃত্বের উত্থান: ভবিষ্যতের নেতাদের বিকাশ’ শীর্ষক তিন সপ্তাহ মেয়াদি এই কোর্সের মাধ্যমে উচ্চ ও মধ্যম পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সিসিপি প্রকল্পের আওতায় এটি এই প্রশিক্ষণের ২য় ব্যাচ।
কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের মধ্যে গতিশীল, ইতিবাচক, কার্যকর, সংস্কারমূলক এবং দূরদর্শী নেতৃত্ব দক্ষতা তৈরি করা। কোর্সটির কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে উল্লেখ করা হলো:
- আসন সংখ্যা: মোট ৩০টি আসন রয়েছে।
- বেসরকারি কর্মকর্তাদের জন্য: মোট আসনের ৩০ শতাংশ বেসরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষিত।
- নারীর অংশগ্রহণ: নারী প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- সেশনের সময়: শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ সেশনগুলো অনুষ্ঠিত হবে।
- আর্থিক সুবিধা:
- প্রশিক্ষণার্থীদের কোনো কোর্স ফি দিতে হবে না।
- প্রতিদিন ৬০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে।
- প্রতিদিন দুপুরের খাবার এবং চা-চক্রের ব্যবস্থা থাকবে।

আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। অন্তত দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে
ছবি: সংগৃহীত
আবেদনের জন্য যোগ্যতা
এই প্রশিক্ষণে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে:
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অন্তত দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স ৩০ থেকে ৫২ বছরের মধ্যে হতে হবে।
- পেশাগত অভিজ্ঞতা: চাকরিতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এই কোর্সটি পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য একটি দারুণ সুযোগ, বিশেষ করে যেহেতু এটি সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহীরা বিস্তারিত তথ্যের জন্য বিআইজিএম-এর ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
