নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিদিনের রান্না আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেশের বাজারে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে শাওমি।
আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) প্রতিষ্ঠানটি নতুন এই লাইনআপ উন্মোচন করে, যার মধ্যে রয়েছে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার এবং শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট।
এয়ার ফ্রায়ার ও রাইস কুকারের ফিচার
৬.৫ লিটার ধারণক্ষমতার স্মার্ট এয়ার ফ্রায়ারে ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং ও ৪০ থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ সুবিধা রয়েছে। শাওমি হোম অ্যাপের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ ও ১০০টি ক্লাউড রেসিপি দেখা যায়।
অন্যদিকে, স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারে আট ধরনের সুবিধা, স্মার্ট টেম্পারেচার সেন্সর ও ২৪ ঘণ্টার ডিলে টাইমার যুক্ত করা হয়েছে। এ ছাড়া ৪ লিটারের মাল্টিফাংশনাল রাইস কুকারে ১০ ধরনের রান্না, ৮৬০ ওয়াট হিটিং সিস্টেম ও ৩০ মিনিটে ভাত রান্নার সুবিধা রয়েছে।
ইলেকট্রিক কেটলি ও পণ্যের মূল্য
শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইটে ১,৫০০ ওয়াট ক্ষমতা, ১.৫ লিটার ধারণক্ষমতা, ৩০৪ ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল ও ড্রাই-বয়েল প্রোটেকশন রয়েছে।
দেশজুড়ে শাওমি অথোরাইজড স্টোরে স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার ১৫,৯৯৯ টাকা, স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার ৮,৯৯৯ টাকা, মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার ১০,৫৫০ টাকা এবং ইলেকট্রিক কেটলি ২ লাইট ৩,৩৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।