মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা)

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের হেমনগর কান্দার আশ্রয়ণ কেন্দ্রের সুবিধাভোগী লোকজনকে নিয়ে মতবিনিময় সভা, আনন্দ ভোজ ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা দুইটায় হেমনগর কান্দার মসজিদ প্রাঙ্গণে খালিয়াজুরী উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনের কর্মসূচি পালিত হয়।
সভাপতিত্ব ও অতিথিবৃন্দ
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাকিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রকৌশলী মো. কবীর উদ্দিন শাহ, জেলা গণপূর্ত অধিদপ্তরের বিভাগীয় প্রধান মো. কামরুল হাসান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন, খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।
আলোচনা ও মতামত বিনিময়
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা জিয়া উদ্দিন জিয়া, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, ছাত্রদলের সভাপতি মো. মাজহারুল ইসলাম পলিন, যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল মিয়া, খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ ও সদস্য সচিব সোহান বিন নবাব। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মধ্য থেকে মো. সাইফুল ইসলাম, বুলু মুন্সী, সুধাংশু সরকার ও লক্ষ্মী রানী বক্তব্য রেখে তাদের অনুভূতি প্রকাশ করেন।
স্কুল ব্যাগ বিতরণ ও বিশেষ দোয়া
অনুষ্ঠানে হেমনগর কান্দার আশ্রয়ণ প্রকল্পের ৩৬০টি পরিবারের শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে হেমনগর কান্দার মসজিদের ইমাম মাওলানা মো. মুজিবুর রহমান স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আশু রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকারের সদিচ্ছা ও প্রশাসনের নিরলস কাজের কথা উল্লেখ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও আশ্রয়ণ প্রকল্পের প্রায় ছয়শতাধিক সুবিধাভোগী জনতার অংশগ্রহণে এক আনন্দঘন মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।