প্রযুক্তি ডেস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং দেশের নম্বর ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন লাইনআপ ‘রেডমি নোট ১৭ সিরিজ’। শক্তিশালী ব্যাটারি সক্ষমতা, আধুনিক ডিসপ্লে ও দীর্ঘস্থায়িত্বের সমন্বয়ে তৈরি এ সিরিজের অধীনে বাজারে এসেছে তিনটি মডেল—রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ ৪জি।
ক্রেতাদের স্বাচ্ছন্দ্যময় ও নিশ্চিন্ত ব্যবহার অভিজ্ঞতা দিতে শাওমি প্রথমবারের মতো এ সিরিজের স্মার্টফোনে দিচ্ছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন সুবিধা।
১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও আধুনিক ডিসপ্লে প্রযুক্তি
রেডমি নোট ১৭ সিরিজের শীর্ষ মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে যুক্ত করা হয়েছে বিশাল ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। সাথে রয়েছে ১০০ ওয়াট হাইপারচার্জ ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি। ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫। স্থায়িত্ব নিশ্চিতে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ এবং ধুলো ও পানি প্রতিরোধে রয়েছে IP66, IP68, IP69 ও IP69K রেটিং।
সিরিজের রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপারচার্জ। অন্যদিকে রেডমি নোট ১৭ ৪জি মডেলে দেওয়া হয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং। উভয় মডেলেই ইমার্সিভ অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস এবং ৩ মিটার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেট রয়েছে।
আকর্ষণীয় অফার, ইএমআই ও প্রিভিলেজ কার্ড
স্মার্টফোন উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশ বেশ কিছু বিশেষ সুবিধা ঘোষণা করেছে:
- ইএমআই ও ক্যাশব্যাক: কার্ডলেস ইএমআই কেনাকাটায় মিলবে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া দেশের ৩৬টি ব্যাংকের ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১২ মাসের ০% ইএমআই সুবিধা পাওয়া যাবে।
- উপহার বান্ডেল: নগদ মূল্যে ক্রয়ে থাকছে ২,০০০ টাকা পর্যন্ত বাটা গিফট ভাউচার, রেডমি হেডফোনস নিও, রেডমি বাডস ৮ লাইট, থার্মাল ফ্লাস্ক ও ট্রাভেল ব্যাগ সমন্বিত ব্যাগ বান্ডেল এবং ইন্টারনেট প্যাক।
- নোট ক্লাব প্রিভিলেজ: প্রতিটি ফোনের সাথে মিলবে ‘নোট ক্লাব প্রিভিলেজ কার্ড’, যার মাধ্যমে নির্ধারিত স্টোর থেকে শাওমি টিভি ও ওয়াশার ড্রায়ারে সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
দাম ও ভ্যারিয়েন্ট
- রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি: ক্লাউড ব্লাশ, গ্রিন ও ব্ল্যাক রঙে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা।
- রেডমি নোট ১৭ প্রো ৫জি: স্কাই ব্লু, সাটিন অরেঞ্জ ও ব্ল্যাক রঙে ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটির দাম ৫৪,৯৯৯ টাকা।
- রেডমি নোট ১৭ ৪জি: সেলেসটিয়াল পার্পল, স্কাই টিল ও ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা।
উন্মোচন অনুষ্ঠানে ম্যানেজমেন্টের বক্তব্য
নতুন সিরিজ উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন—
”বাংলাদেশি শাওমি ফ্যানদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতেই আমরা নিয়ে এসেছি ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির রেডমি নোট ১৭ সিরিজ। প্রথমবারের মতো যুক্ত হওয়া ২ বছরের ওয়ারেন্টি সুবিধা ব্যবহারকারীদের আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেবে। আমাদের বিশ্বাস, পূর্বের ধারাবাহিকতায় এই সিরিজটিও বাজারে অভাবনীয় সাফল্য অর্জন করবে।”
বর্তমানে দেশজুড়ে শাওমির সকল অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত রিটেইল শপে রেডমি নোট ১৭ সিরিজের ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে।