ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালিত; র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে নানা উৎসবমুখর আয়োজন, বর্ণাঢ্য র‍্যালি, দিকনির্দেশনামূলক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬’ পালিত হয়েছে।

​আজ রবিবার (৯ আগস্ট) সকালে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি’-র সার্বিক ব্যবস্থাপনায় নগরীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

​সকালে নগরীর ভাটিকাশর এলাকা থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের সিএসসি বিশপ পনেন পল কুবি

​আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক ও বাদ্যযন্ত্রসহ বের হওয়া র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ‘ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (টিডব্লিউএ) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা ও প্রধান অতিথির বক্তব্য

​র‍্যালি শেষে টিডব্লিউএ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ মাসুম প্রধান

​অনুষ্ঠানের সূচনালগ্নে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক, বাংলাদেশ ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরণ্য ই. চিরান। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, নিজস্ব ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিবৃন্দ

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • রেভা: ফাদার ড. থাদেউস হেম্ভ্রম — প্রিন্সিপাল, নটরডেম কলেজ, ময়মনসিংহ।
  • রেভা: ফা: ড. বিজন কুবি — পাল-পুরোহিত, সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রাল চার্চ, ময়মনসিংহ।
  • মি. যোহন সাংমা — সেক্রেটারি জেনারেল, টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটি।
  • সিস্টার মেরী জসিন্তা ম্রং — প্রভিন্সিয়াল, সালেসিয়ান সিস্টার্স অব মেরী ইম্মাকুলেট (এস.এম.এম.আই) বাংলাদেশ।
  • মিস রোজী রংমা — আঞ্চলিক পরিচালক, কারিতাস ময়মনসিংহ অঞ্চল।
  • মি. গাব্রিয়ের রোজারিও — নির্বাহী পরিচালক, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, ময়মনসিংহ।
  • মি. সিলভেস্টার গমেজ — নির্বাহী পরিচালক, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি), ময়মনসিংহ।
  • সিস্টার লিয়া দ্রং — প্রিন্সিপাল, সালেসিয়ান সিস্টার্স নার্সিং কলেজ, ময়মনসিংহ।
  • রেভা: ফা: মানুয়েল চাম্বুগং — কো-অর্ডিনেটর, যুব কমিশন, ময়মনসিংহ ধর্মপ্রদেশ।
  • রেভা: ফাদার তমাল রেমা — রেক্টর, সেন্ট জেভিয়ার ইন্টারমিডিয়েট সেমিনারী, ময়মনসিংহ।
  • পা: হরিষ হাজং — প্রেসিডেন্ট, নর্থ বাংলাদেশ মিশন, এসডিএ।
  • মি. সেকেন্দ্র স্নাল — চেয়ারম্যান, টিডব্লিউএ ময়মনসিংহ সদর উপজেলা।
  • মিস সুবর্ণা পলি দ্রং — নির্বাহী পরিচালক, শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থা, ময়মনসিংহ।
  • পাদ্রী যোনার্সন দিও — চার্চ অব বাংলাদেশ, ময়মনসিংহ।
  • মি. প্যারিশ চিসিম — সম্পাদক, দ্য কো-অপারেটিভ আচিক হাউজিং সোসাইটি লিঃ ও সিইও, ফ্রেন্ডস ফাউন্ডেশন।
  • মিসেস রাণী নকরেক — জেনারেল সেক্রেটারি, আওয়া, ময়মনসিংহ।
  • মি. তিতুস হাঁচ্ছা — ভারপ্রাপ্ত সভাপতি, ময়মনসিংহ খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।
  • মি. অনিক রেমা — সভাপতি, বাগাছাস কেন্দ্রীয় সংসদ।
  • মি. ব্রাইন রিছিল — আহ্বায়ক, গাসু ময়মনসিংহ মহানগর শাখা।

সাংস্কৃতিক পরিবেশনা

​বাগাছাস কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তীর্থ রুরাম-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে টিডব্লিউএ, পিসিসি, ইউসিজিএম, বাগাছাস, গাসু, আওয়াসহ ময়মনসিংহের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের বিপুলসংখ্যক প্রতিনিধি অংশ নেন। আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের মনমুগ্ধকর গান ও ঐতিহ্যবাহী দলীয় নৃত্য পরিবেশন করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *