তারাকান্দায় ‘স্বপ্নছোঁয়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন “স্বপ্নছোঁয়া” স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় কামারিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবিক কাজে পাশে থাকার অঙ্গীকার

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হুমায়ূন কবির (উজ্জ্বল)। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজের এমন মানবিক ও সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করাই স্বেচ্ছাসেবী সংগঠনের মূল উদ্দেশ্য হওয়া উচিত।

উপস্থিত নেতৃবৃন্দ ও আলোচনা

​অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:

  • হারুনুর রশিদসাইদুল হক
  • মোঃ আলমগীর হোসেন মাস্টার — দপ্তর সম্পাদক, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন।
  • মোঃ ছগির মিয়া — সিনিয়র সহ-সভাপতি।
  • কাউসার আহমেদ — সহ-সভাপতি।
  • মোঃ আবুল বাশার খোকন মিয়াসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে “স্বপ্নছোঁয়া” স্বেচ্ছাসেবী সংগঠনটি যেন শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনসহ এলাকার যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারে—সেই আশাবাদ ব্যক্ত করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *