কাঁচা বাজার শেটঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন; ব্যবসায়ীদের মধ্যে আনন্দ

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার গাবেরগ্রাম কাঁচা বাজারে ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে শেটঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা উদ্যোক্তা আবু সাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ.কে.এম ইহসানুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ডক্টর হারুন অর রশিদ, ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ শাহ্ জামাল খাঁন তুহিন এবং দৈনিক দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহের উল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিরুল হক মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার আমির আতিকুর রহমান সেলিম এবং মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান (মাসুদ) খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আনিছুর রহমান আইয়ুব, রফিকুল ইসলাম বারী, বজলুর রহমান খাঁন ও আঃ রহিম খাঁন। এছাড়াও গাবেরগ্রাম বাজারের ব্যবসায়ী, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শেটঘরটি নির্মিত হলে রোদ-বৃষ্টির হাত থেকে ব্যবসায়ীরা রক্ষা পাবেন এবং বাজারের পরিবেশ আরও উন্নত হবে। এর ফলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *