থানা প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহ আলম, (ঘোড়াঘাট),দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঘোড়াঘাট পৌর এলাকার পুরাতন বাজারে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার আয়োজন

প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি আনভিল বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং গণমাধ্যমকর্মীদের মঙ্গল কামনা করা হয়।

আরও পড়ুন

উপস্থিত ব্যক্তিবর্গ

ইফতার মাহফিলে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম সামু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আইন বিষয়ক সম্পাদক মীর হান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জালাল খান বকুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ কাজী নাসির মুঈদসহ অন্যান্য সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *