প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্প দেখতে ২ মন্ত্রীর আগমন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রস্তাবিত ৮৯৬ কোটি ৬১ লাখ টাকার ‘মুছাপুর রেগুলেটর’ নির্মাণ প্রকল্প পরিদর্শন করতে আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে আসছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। তাঁরা হলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নদীভাঙন রোধে বিশাল প্রকল্প

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এই সফরের তথ্য নিশ্চিত করে জানান, আজ সকাল ১০টায় দুই মন্ত্রী কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন করবেন। ২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের ২৩ ভেন্ট রেগুলেটরটি ভেঙে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জসহ ফেনীর সোনাগাজী ও দাগনভূঁইয়া উপজেলায় ব্যাপক নদীভাঙন দেখা দেয়। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ৮৯৬ কোটি ৬১ লাখ টাকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে।

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য

পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, ‘মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোটফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী শাসন ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটি ২০৩০ সালের জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রকল্পটি একনেকে পাস হলেই দ্রুত কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট খবর:কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

মুছাপুর রেগুলেটরের ইতিহাস

এর আগে ২০০৫ সালে ১৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২৩ ভেন্টের মুছাপুর রেগুলেটর নির্মাণ কাজ শুরু হয়েছিল, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু গত বছরের প্রাকৃতিক দুর্যোগে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন আরও আধুনিক ও শক্তিশালী রেগুলেটর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মন্ত্রীদ্বয় মুছাপুর রেগুলেটর ছাড়াও বামনী ক্লোজার ও উড়িরচর ক্রসড্যাম নির্মাণ এলাকাও পরিদর্শন করবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *