অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সেনবাগ পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বিশিষ্টজনের অংশগ্রহণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হুমায়ুন কবির। সংস্থার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কাশেমের সঞ্চালনায় এতে প্রতিষ্ঠাতা সভাপতি কর্পোরাল সাইফুল চৌধুরী এবং দপ্তর সম্পাদক ল্যান্চ কর্পোরাল মোহাম্মদ দুলাল বক্তব্য রাখেন।

দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কবির হোসেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মনির আহমদ। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অর্ধ শতাধিক অবসরপ্রাপ্ত সদস্য অংশগ্রহণ করেন এবং নিজেদের মাঝে কুশল বিনিময় ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *