মহিলা কলেজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনি ব্যবস্থার দাবি

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নূরুন্নাহার-মির্জা কাশেম মহিলা (ডিগ্রি) কলেজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার তীব্র নিন্দা জানান শিক্ষক মন্ডলী।

লিখিত বক্তব্যে অধ্যক্ষের প্রতিবাদ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু সায়েম। তিনি জানান, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি নারী শিক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। প্রতিবছরই উপজেলায় ফলাফল ও শিক্ষার মানে শীর্ষস্থান অধিকার করে এই প্রতিষ্ঠান। অথচ একটি মহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।

অডিট প্রতিবেদনে জাল সনদের অস্তিত্ব নেই

কলেজ কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০১৯ সালের অডিট প্রতিবেদন (স্মারক নং-৩৭.১৯.০০০০.০০.০২০.১৬.০০৫৪.২৫.৬৭) এবং পরবর্তী প্রতিবেদনে কোনো শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বা জাল সনদের প্রমাণ পাওয়া যায়নি। বরং প্রতিবেদনে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের প্রশংসা করা হয়েছে। প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেনও স্বচ্ছতার সাথে ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয় বলে দাবি করা হয়।

আরও পড়ুন

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মাদারগঞ্জ উপজেলার কতিপয় ব্যক্তি ও নির্দিষ্ট কিছু সাংবাদিক শিক্ষকদের সামাজিকভাবে হেয় করতে “শিক্ষকদের জাল সনদ রয়েছে” মর্মে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে। এটি প্রতিষ্ঠানের অর্জিত সম্মান নষ্ট করার সুপরিকল্পিত অপচেষ্টা।

বক্তারা এই কুরুচিপূর্ণ অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *