ঘোড়াঘাটে ট্যালেন্ট প্রী-ক্যাডেট স্কুলে নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

শাহ আলম,(ঘোড়াঘাট),দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্রাণকেন্দ্র বাঘেরহাটে অবস্থিত ট্যালেন্ট প্রী-ক্যাডেট স্কুলে বাৎসরিক পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠান ২০২৬ বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্কুল চত্বরে এই আনন্দঘন উৎসব অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরব আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • মোখলেছুর রহমান সওদাগর, সিনিয়র সহ-সভাপতি, ঘোড়াঘাট থানা প্রেসক্লাব।
  • শাহ আলম, সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট থানা প্রেসক্লাব।
  • আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট থানা প্রেসক্লাব।
  • মাসুম আলী, প্রভাষক, মহিলা কলেজ।
  • মতিয়ার রহমান, প্রধান শিক্ষক, কালুপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠান বিবরণ

স্কুল চত্বরে হরেক রকমের শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা, যা আমন্ত্রিত অতিথিদের নজর কাড়ে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আমজাদ হোসেন

উক্ত উৎসবে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় সুধীজন এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *