মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয়ের গণমিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিথিবরণ ও আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অপু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষিকাগণ আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যদি ভবিষ্যতে বড় হতে চাও এবং সামনের সারিতে বসার যোগ্যতা অর্জন করতে চাও, তবে তিনটি কাজ করতে হবে—কঠোর পরিশ্রম, শিক্ষকদের মান্য করা এবং মাতা-পিতাকে শ্রদ্ধা করা।”
প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান শিক্ষার্থীদের সত্য কথা বলা, সৎ পথে চলা এবং শরীরের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন মোবাইল ফোনকে শুধুমাত্র শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহারের গুরুত্বারোপ করেন এবং বছরব্যাপী খেলাধুলা সচল রাখার তাগিদ দেন।
পুরস্কার বিতরণ ও উপস্থিতিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
- মোহাম্মদ সাহাব উদ্দীন, আজীবন দাতা সদস্য।
- মোহাম্মদ উল্যা, সভাপতি, বাসাপ (কোম্পানীগঞ্জ) ও জেলা প্রতিনিধি, দৈনিক জাহান।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাবু শংকর চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
