রায়পুরায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরায় পুলিশের এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মহিন উদ্দিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান ও উদ্ধার: রায়পুরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ৫৫ মিনিটে রায়পুরা থানার এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় লিজা জর্দ্দা কোম্পানির সামনে পাকা রাস্তায় চেকপোস্ট ডিউটি করছিল। এসময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশ তাৎক্ষণিকভাবে জব্দ করে।

আসামির পরিচয়: গ্রেপ্তারকৃত আসামির নাম মহিন উদ্দিন (২৬)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর (রেল স্টেশন সংলগ্ন) গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

আইনি ব্যবস্থা: রায়পুরা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *