সেনবাগে প্রয়াত নেতাদের কবর জিয়ারত করে কাজী মফিজের প্রচারণা শুরু

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান বিশাল কর্মী-সমর্থক নিয়ে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

কবর জিয়ারতের কর্মসূচি

কাজী মফিজুর রহমান বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে প্রয়াত বরেণ্য আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বদের কবর জিয়ারত করেন:

  • সকাল ১০:৩০: কাদরা গ্রামে বরেণ্য আলেম মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেবের (ছয়বাড়িয়ার হুজুর) কবর জিয়ারত।
  • সকাল ১১:৩০: বাতানিয়া গ্রামে সেনবাগ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল ওহাব ভূঁইয়ার কবর জিয়ারত।
  • দুপুর ১২:১৫: বাবুপুর গ্রামে বরেণ্য আলেম মাওলানা মহিব উল্ল্যা সাহেবের কবর জিয়ারত।
  • দুপুর ১২:৪৫: বাবুপুর গ্রামে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান উকিলের কবর জিয়ারত। সেখানে তিনি নিজেই দীর্ঘ সময় ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

গণসংযোগ ও সংক্ষিপ্ত বক্তব্য

কবর জিয়ারত শেষে কাজী মফিজুর রহমান বিশাল মিছিল নিয়ে পায়ে হেঁটে সেনবাগ পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা মাঠে নেমেছি। তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশ দিয়ে নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *