সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত: সিসিটিভি মনিটরিংয়ে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে অত্যন্ত সুষ্ঠু, নিরাপদ ও আনন্দময় পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।

মন্ত্রীর কেন্দ্র পরিদর্শন

শিক্ষামন্ত্রী এদিন সকাল থেকেই ঢাকা ও এর আশপাশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়ার মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোতে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলগুলোর সার্বিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন।

পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা

পরিদর্শন শেষে সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার কেন্দ্রগুলো সকাল সাড়ে আটটার মধ্যেই খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে।”

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। একইসাথে তিনি অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ভিড় না করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানান। সফলভাবে পরীক্ষা আয়োজনের জন্য তিনি ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *