নেত্রকোনা সরকারি কলেজের সম্মাননা পেলেন তুষার

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা পেলেন খালিয়াজুরীর মেধাবী সন্তান ও জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর আব্দুর নূর তুষার।

গতকাল রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অতিথিদের বক্তব্য ও পুরস্কারের গুরুত্ব

​রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আলী আকবরের সভাপতিত্বে এবং প্রদর্শক মো. নূর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের ফকির ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান আকন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করতে কলেজের ১৪টি বিভাগে প্রতি বছর ৫৬০ জনকে পুরস্কৃত করা হয়। প্রকৃত সাফল্য হলো নিজেকে সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। অনুষ্ঠানে অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষের সেরা দশ শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়।

​সম্মাননা প্রাপ্তির অনুভূতি

​সম্মাননা গ্রহণ শেষে আবেগাপ্লুত কণ্ঠে আব্দুর নূর তুষার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের দেওয়া আদর্শ ও হাতে-কলমে শিক্ষাই আজ কর্মজীবনে পথ দেখাচ্ছে। এ সম্মাননা তাঁকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে আরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Comment