জিয়ার পথেই কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবেন তারেক রহমান: প্রিন্স

নজরুল ইসলাম:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “শহীদ জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান কৃষি ও কৃষকের কল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন।” শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজারে এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সরকার গঠন করলে প্রান্তিক কৃষকদের “ফার্মার্স কার্ড” দেওয়া হবে, যার মাধ্যমে একটি ফসলের উৎপাদন খরচ মেটানো হবে। এছাড়া, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনবে এবং শস্য, পশু ও মৎস্য খাতে বিমা চালু করবে।

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে পল্লী রেশনিংয়ের আওতায় আনা হবে এবং প্রথম ১৮ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। শিক্ষিত বেকারদের জন্য এক বছরের বেকার ভাতাও চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রিন্স উপজেলার মোজাখালী গ্রামে গণসংযোগ করেন এবং রাতে কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি জনগণের প্রতি ধানের শীষে আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপিরই একমাত্র দক্ষতা ও সক্ষমতা রয়েছে।

কর্মসূচিতে হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *